Recently Published Books
Click on this thumbnail for enlarge ![]()
Download this book.
‘‘দারিদ্র বিমোচনে একটি বাড়ি একটি খামার কৃষি প্রযুক্তি’’ বইটি বাংলাদেশের কৃষিকে তথা কৃষক পরিবারের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখবে। উক্ত বইটিতে সংকলিত প্রযুক্তি সমূহ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের প্রায় ১.৪৭ কোটি কৃষক পরিবার উপকৃত হবে। বইটিতে সন্নিবেশিত প্রযুক্তি সমূহের সফল প্রয়োগের মাধ্যমে কৃষকদের বসত বাড়িতে উৎপাদন বৃদ্ধি, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান, আয় বৃদ্ধি ও পুষ্টি ঘাটতি পুরণের একটি আদর্শ মডেল হিসাবে পরিণত হবে।
বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠির খাদ্য নিরাপত্তা ও পুষ্টির চাহিদা পূরণ এবং পারিবারিক আয় বৃদ্ধির মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন সরকারের অগ্রাধিকার কর্মকান্ডের মধ্যে অন্যতম। সরকারের এ কর্মকান্ডের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘‘একটি বাড়ি একটি খামার’’ কর্মসূচী বাস্তবায়নের ক্ষেত্রে এ বইটি বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে।
Click on this thumbnail for enlarge ![]()
লবণাক্ততা ও খরা সহিষ্ণু ফসলের আবাদ, লাগসই ও উন্নত কৃষি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে পতিত জমিতে ফসল আবাদ করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এ ছাড়া ভরাট হওয়া খাল পুনঃখনন ও জলাধারে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সুবিধা বৃদ্ধি এবং সামাজিক বাধা দূরীকরণের মাধ্যমে পতিত জমি চাষের আওতায় আনা যায়। পতিত জমি ফসল চাষের আওতায় আনার কৌশল নির্ধারণ ও উৎপাদন বৃদ্ধির তৎপরবর্তী কর্মপরিকল্পনা গ্রহনকল্পে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এই বইটি প্রকাশ করেছে। বইটিতে বর্ণিত কৌশল, কর্মপরিকল্পনা ও সুপারিশমালা দেশের দক্ষিণ অঞ্চলের পতিত জমি ফসল চাষের আওতায় আনার জন্য বিশেষ অবদান রাখবে।
Click on this thumbnail for enlarge ![]()
নদী ও খালে ক্রসবাঁধ ও রাবার ড্যাম্প স্থাপন, নদীভিত্তিক সেচ অবকাঠামো স্থাপন ও খাল পুনঃখননের মাধ্যমে সেচ সুবিধা বৃদ্ধি করে সিলেট অঞ্চলের পতিত জমি আবাদের আওতায় আনা সম্ভব। এছাড়া প্রচলিত ফসলধারায় পতিত জমিতে উফশী জাত ও উন্নত কলাকৌশল প্রয়োগের মাধ্যমেও রবি মৌসুমে আবাদের আওতায় আনা সম্ভব। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নেতৃত্বে সিলেট অঞ্চলের পতিত জমি কিভাবে ফসল চাষের আওতায় আনা যায় তার কৌশল নির্ধারণ ও কর্মপরিকল্পনার একটি প্রতিবেদন প্রণয়ন করা হয়েছে। এ প্রতিবেদনটি রেফারেন্স বই হিসেবে ব্যবহারের জন্য প্রকাশিত হয়েছে। বইটিতে বর্ণিত কৌশল, কর্মপরিকল্পনা ও সুপারিশমালা দেশের সিলেট অঞ্চলের পতিত জমি ফসল চাষের আওতায় আনার জন্য বিশেষ অবদান রাখবে।
